![]() |
| সেনারা তল্লাশি চালিয়ে বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়। ছবি: প্রতিনিধি |
মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৬ নম্বর
ওয়ার্ডের খাদা পাড়া এলাকায় মহি রঞ্জন ত্রিপুরা (৩৭) নামে এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি ও তাকেসহ ২ জনকে
মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (৯ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা
ঘটে।
ভুক্তভোগী মহি রঞ্জন ত্রিপুরা খাদা পাড়ার বাসিন্দা। তার পিতার নাম রবি কুমার ত্রিপুরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গার ব্যাঙমারা সেনা
ক্যাম্প থেকে ২৫-৩০ জন সেনা সদস্য গভীর রাতে সাপমারা ও মাচ্ছো ছড়া রাস্তা দিয়ে খাদা
পাড়া এলাকায় প্রবেশ করে। এরপর ভোর ৪টার দিকে সেনারা খাদা পাড়ার বাসিন্দা নিরীহ মহি
রঞ্জন ত্রিপুরার বাড়িতে হানা দেয় এবং বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালায়।
ভুক্তভোগী জানান, সেনা সদস্যরা প্রথমে তার বাড়িটি ঘেরাও
করে। পরে তারা বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায়। তল্লাশিকালে সেনারা বাড়িতে রাখা ধানের
বস্তাসহ জিনিসপত্র তছনছ করে দেয় বলে তিনি অভিযোগ করেন।
তল্লাশি চালিয়ে তার বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে সেনা
সদস্যরা তাকে মারধর করে ও তার স্ত্রী বিষ্ণপ্রিয়া ত্রিপুরাকে হুমকি দেয় বলেও অভিযোগ
করেন ভুক্তভোগী।
তিনি আরও জানান, ‘তল্লাশিকালে সেনারা তাদেরকে হয়রানিমূলক নানা জ্ঞিজ্ঞাসাবাদ
করেছে এবং ‘আমরা তোমাদের বাড়িতে আবার আসব”- এমন কথা বলে গেছে।’
এছাড়াও সেনারা মহি রঞ্জন ত্রিপুরার বাড়ির পার্শ্ববর্তী বাসিন্দা শান্তিশরণ
ত্রিপুরার জামাই দলুকসা ত্রিপুরা (৩৫)-কেও ধরে বিনা কারণে মারধর করেছে বলে স্থানীয়রা
অভিযোগ করেছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
