""

খাগড়াছড়িতে দুই জনের বাড়িতে সেনা তল্লাশির অভিযোগ


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুমারধন রোয়াজা পাড়ায় সেনাবাহিনী দুই জনের বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল ১১.৩০টার দিকে সেনাবাহিনীর একটি দল কুমারধন রোয়াজা পাড়ায় প্রবেশ করে পাড়ার বাসিন্দা উপেন্দ্র ত্রিপুরা ও মানেন্দ্র ত্রিপুরার বাড়িতে হয়রানিমূলকভাবে তল্লাশি চালায়। সেনারা বাড়ির ওয়ারড্রপসহ সকল স্থানে তন্ন তন্ন করে তল্লাশি চালায় এবং বিভিন্ন জিনিসপত্র তছনছ করে বাড়ির উঠানে ফেলে রাখে।

এ সময় উপেন্দ্র ত্রিপুরা পার্শ্ববর্তী গাছবানে রাধাকৃষ্ণ মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন তার দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী মকলক্ষী ত্রিপুরা।

অন্যদিকে মানেন্দ্র ত্রিপুরার বাড়িতে লোকজন ছিলেন না। তার স্ত্রীসহ পরিবারের লোকজন বামাগোমতিতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।  

সেনারা তাদের বাড়ির পাশে নারিকেল গাছ থেকে বিনামূল্যে ডাব পেরে খেয়েছে বলে পাড়াবাসীরা জানিয়েছেন।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনা সদস্যরা পাড়ার কার্বারিকে সাথে নিয়ে উপেন্দ্র ত্রিপুরা ও মানেন্দ্র ত্রিপুরার বাড়ির উঠানে অবস্থান করছিল বলে পাড়াবাসীরা জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments