![]() |
| নিহত গহন কুমার ত্রিপুরা |
গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৯ মার্চ ২০২৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সাইংগুলি পাড়ায় বজ্রপাতে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
হয়েছে। নিহত ব্যক্তির নাম গহন কুমার ত্রিপুরা (পংচে), বয়স ৫৪ বছর।
জানা যায়, আজ রবিবার (২৯ মার্চ ২০২৬) বিকাল ৪টার দিকে কালবৈশাখি
ও শিলাবৃষ্টির সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় গহন কুমার ত্রিপুরা নিজ বাড়ির রান্নাঘরে ছিলেন। সেখানেই বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের
মাঝে চলছে শোকের মাতম।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
