""

রামগড়ে ডিওয়াইএফের উদ্যোগে যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৬ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ির রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কালাপানি পাড়ায় গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ)-এর রামগড় উপজেলা শাখার উদ্যোগে যুব সমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) সংগঠনের রামগড় উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক গুরি বাবু চাকমার নেতৃত্বে কালাপানি পাড়া এলাকার যুবকদের মাঝে একটি ফুটবল ও একটি ভলিবল (নেটসহ) বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় যুবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments