""

নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে তিন ব্যক্তি নিহতের ঘটনায় ইউপিডিএফের উদ্বেগ প্রকাশ


নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৫ মে ২০২৬

গতকাল রবিবার (২৪ মে ২০২৬) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে রাখাইন রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ফলের বাগানে কাজ করার সময় স্থল মাইন বিষ্ফোরণে তিন বাগানচাষী নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

দলটি অবিলম্বে নিহতদের পরিবাগুলোকে ক্ষতিপূরণ প্রদান ও উক্ত এলাকাটি ডিমাইনিং করার উদ্যোগ নেয়ারও দাবি জানিয়েছে।

আজ সোমবার (২৫ মে ২০২৬) ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই উদ্বেগ ও দাবি জানান।

বিষ্ফোরণে নিহতরা হলেন অংক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিংক্ষ্যং তঞ্চঙ্গ্যা (৩২) ও চপোচিং তঞ্চঙ্গ্যা ওরফে লেরাইয়া (৩৫)। তাদের সবার বাড়ি ঘুমধুম ইউনিয়েনের ৯ নং ওয়ার্ডের ভালুকিয়াপাড়ায়।

মায়ানমার থেকে বিতাড়িত সশস্ত্র গোষ্ঠীগুলো এইসব মাইন পুঁতে রাখার জন্য দায়ি হতে পারে মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা ও জীবন-জীবিকার স্বার্থে সরকারকে অবশ্যই মায়ানমার সীমান্তবর্তী এলাকায় আরও মাইন পোঁতা থাকলে সেগুলো দ্রুত সরানোর ব্যবস্থা নিতে হবে।’

ইউপিডিএফ নেতা ইতিপূর্বে বেশ কয়েকবার মাইন বিষ্ফোরণে হতাহতের ঘটনা ঘটলেও ডিমাইনিং-এর পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সরকারের উদাসীনতা ও অবহেলার কড়া সমালোচনা করেন এবং মাইন বিষ্ফোরণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments