পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৭ জুন ২০২৬
“শহীদের রক্ত বৃথা যেতে দেবো না” এই শ্লোগানে “স্কুলছাত্র রূপনের আত্মাহুতি
ও সমর-সুকেশ-মনতোষ গুম হওয়ার ৩০তম বার্ষিকীতে খাগড়াছড়ির পানছড়িতে স্মরণসভা করেছে বৃহত্তর
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম. পানছড়ি উপজেলা
শাখা।
আজ শনিবার (২৭ জুন ২০২৬) সকাল ১০.০০টার সময় পানছড়ি উপজেলার বরকোনা এলাকায়
এই স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় পিসিপির পানছড়ি উপজেলা শাখার সভাপতি দেবাশীষ চাকমার সভাপতিত্বে
ও গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পরান্তু চাকমা সঞ্চালনায়
বক্তব্য দেন, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুনীল চাকমা
ও ইউপিডিএফে'র সংগঠক নীরব ত্রিপুরা।
সভা শুরুতে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো
হয় এবং পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট
নীরবতা পালন করা হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, ১৯৯৬ সালের ১২ জুন অপহৃত কল্পনা চাকমাকে উদ্ধারের দাবিতে ২৭ জুন বাঘাইছড়ি উপজেলায় অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ-ভিডিপি-সেটলারদের হামলা প্রতিরোধ করতে গিয়ে আত্মবলিদান দেন রূপন চাকমা। পুলিশ রূপনের মরদেহ কেড়ে নিয়ে গুম করে ফেলে। একই দিন অবরোধে যোগ দিতে আসার পথে মুসলিম ব্লক নামক স্থানে সেটলার কর্তৃক হামলার শিকার হয়ে গুম হন সমর, সুকেশ ও মনতোষ চাকমা।
বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের যেমন কোন বিচার হয়নি,
একইভাবে রূপন চাকমাকে হত্যা ও সমর সুকেশ মনতোষের গুমের ঘটনারও কোন তদন্ত ও বিচার হয়নি।
বার বার সরকারের পালাবদলের পরেও কোনো সরকারকেই কল্পনা অপহরণকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ
নিতে দেখা যায়নি। উপরন্তু অপরাধীদের রক্ষায় সরকার ও রাষ্ট্র বরাবরই নানা চেষ্টা ও ষড়যন্ত্র
অব্যাহত রেখেছে।
বক্তারা অবিলম্বে কল্পনা চাকমার অপহরণকারী লে ফেরদৌস গং-সহ স্কুলছাত্র রূপন
চাকমাকে হত্যা এবং সমর বিজয়, সুকেশ ও মনতোষকে গুমের সাথে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে
চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


