![]() |
| সেনাবাহিনীর গুলিতে নিহত ববিন ত্রিপুরা। সংগৃহিত ছবি |
রামগড় (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ
বুধবার, ২৪ জুন ২০২৬
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী কর্তৃক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট
(ইউপিডিএফ)-এর এক কর্মীকে গুলি করে হত্যা ও আরেক কর্মীকে আহত অবস্থায় আটকের খবর পাওয়া
গেছে।
আজ বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১০টায় রামগড়ের প্রেমতলা নামক এলাকায় এ ঘটনাটি
ঘটে।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেওয়া
এক বিবৃতিতে উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আজ সকাল ১০টার সময় রামগড় উপজেলার প্রেমতলা নামক স্থানে
আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনাবাহিনীর একদল সদস্য ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়।
এতে সেনাদের গুলিতে ববিন ত্রিপুরা (৩২) নামে একজন নিহত হয় ও মংসানু মারমা ওরফে জীবন
(২৯) নামে একজনের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে আহত অবস্থায় আটক করা হয়েছে বলে ধারণা
করা হচ্ছে।
বিবৃতিতে অংগ্য মারমা উক্ত ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন,
পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের নেতৃত্বে চলমান ন্যায়সঙ্গত আন্দোলনকে বানচাল করে দেয়ার
লক্ষ্যে সেনাবাহিনী এ ধরনের বিচার বহির্ভুত অমানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তবে যতই
দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালানো হোক না কেন ইউপিডিএফের নেতৃত্বে সংগঠিত গণআন্দোলনকে স্তব্ধ
করা যাবে না।
তিনি “সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের” দাবিকে
মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে নাখোশ করেন।
ইউপিডিএফ নেতা অবিলম্বে ইউপিডিএফের ওপর রাজনৈতিক দমন পীড়ন বন্ধ, উক্ত খুনের
ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং আটক ইউপিডিএফ সদস্যকে
মুক্তি দেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
