""

গুইমারায় ইউপিডিএফ নেতা-কর্মীদের ওপর সেনাবাহিনীর ব্রাশফায়ার, সংগঠক ঝিমিত চাকমা গুলিবিদ্ধ হওয়ার খবর

ঝিমিত চাকমা। ছবিটি গুইমারা রামেসু বাজারে সেটলার হামলায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণকালে তোলা।

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ জুন ২০২৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন ৯নং ওয়ার্ডের পাইনং পাড়া এলাকায় ইউপিডিএফের নেতা- কর্মীদের ওপর সেনাবাহিনী ব্রাশ ফায়ার করেছে বলে খবর পাওয়া গেছে। এতে ইউপিডিএফ সংগঠক ঝিমিত চাকমা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।

আজ শুক্রবার (২৬ জুন ২০২৬) সকালে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনাবাহিনীর একটি দল ইউপিডিএফ নেতা-কর্মীদের ওপর অতর্কিতে ব্রাশফায়ার করে। এতে গুইমারা ইউনিটের সংগঠক ঝিমিত চাকমা গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে সেনারা আহত অবস্থায় তাকে আটক করেছে বলে এলাকার সূত্র জানিয়েছে।

একটি সূুত্রে তাঁর বাম হাতে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও শারিরীক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সেনাদের সাথে ঠ্যাঙাড়ে দুর্বৃত্তও ছিল বলে ধারণা করা হচ্ছে। 

কিছুক্ষণ আগে সেনারা ঝিমিত চাকমাকে নিয়ে উক্ত এলাকায় থেকে বের হয়ে গুইমারা সদরের দিকে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।

উক্ত ঘটনায় এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।

ইউপিডিএফ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments