""

লংগদুর কাট্টলীতে বিদ্যালয়ে একদল সেনা সদস্যের অবস্থান


লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ১ জুলাই ২০২৬

রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলীতে ৩০-৩৫ জনের একদল সেনা সদস্য স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বামে লংগদু সাবজোন থেকে ওয়ারেন্ট অফিসার আনিস ও রায়হানের নেতৃত্বে উক্ত সেনা দলটি কাট্টলী বড়াদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান নেয়। তারা আজ (১ জুলাই) কাট্টলী এলাকাায় চারা বিতরণ করবে বলে জানিয়ে দেয়। তবে কি চারা বিতরণ করবে তারা জানা যায়নি।

এদিকে, সেনারা চারা বিতরণের কথা বললেও এলাকার সাধারণ জনগণ তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করছেন। কারণ, সেনারা প্রায় সময় কাট্টলী এলাকায় অভিযানের নামে সাধারণ জনগণের ওপর নিপীড়ন-হয়রানি করে থাকে। আর বিদ্যালয়ে সেনাদের অবস্থান করায় শিক্ষার্থীদের ব্যাঘাত ঘটার আশঙ্কাও করছেন স্থানীয়রা।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments