""

বাঘাইছড়ির বঙ্গলতলী এলাকায় তিন স্থানে সেনাবাহিনীর অবস্থান, জনমনে আতঙ্ক

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়ন এলাকায় তিন স্থানে সেনাবাহিনী অবস্থান নেওয়ায় এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১০ আগস্ট ২০২৬) সন্ধ্যার সময় বাঘাইহাট সেনাজোন হতে একটি ডাম্পার গাড়ি ও দু’টি পিক-আপে করে মোট ৪২ জন সেনা সদস্য বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে যায়। পরে সেখান থেকে তারা তিনটি দলে বিভক্ত হয়। এর মধ্যে জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ জন, জারুলছড়ি নুওদোকান এলাকায় ১২ জন ও শুলকছড়ি গ্রামের বাসিন্দা রাজমোহন চাকমার বসত ভিটায় ১০ জন সেনা সদস্য অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সেনাবাহিনী সদস্যদের এমন অবস্থানের কারণে স্থানীয় এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

কী কারণে সেনারা সেখানে অবস্থান নিয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে স্থানীয়রা সেনারা অপারেশনের নামে দমন-পীড়ন চালাতে পারে বলে আশঙ্কা করছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments