মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২২ আগস্ট ২০২৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন (মহালছড়ি সেনা জোনের আওতাভুক্ত) সিন্দুকছড়ি
ইউনিয়নের পক্ষীমুড়ো এলাকার জগনাথ পাড়া থেকে সেনাবাহিনী ইউপিডিএফের এক সংগঠকসহ দু’জনকে
আটক করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) ভোর ৪টার সময় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ১. সুনান্ত চাকমা ওরফে বিকাশ(৫৫), পিতা: প্রাণহরি চাকমা,
গ্রাম: করল্যাছড়ি মুখ, ৪ নং ওয়ার্ড, ক্যায়াংঘাট ইউপি, মহালছড়ি, খাগড়াছড়ি ও ২. শিমুল চাকমা(৩০),
পিতা: রাংগু চাকমা, গ্রাম: জগনাথ পাড়া (পক্ষীমুড়ো), ৩নং ওয়ার্ড, সিন্দুকছড়ি ইউনয়ন,
গুইমারা, খাগড়াছড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফ সংগঠক সুনান্ত চাকমা গতকাল সাংগঠনিক
কাজ শেষে পক্ষীমুড়ো এলাকার জগনাথ পাড়ার বাসিন্দা শিমুল চাকমার বাড়িতে রাতযাপন করেন। আজ ভোর
৪টার সময় মহালছড়ি সেনা জোন ও ধুমনীঘাট আর্মি ক্যাম্প থেকে একদল সেনা সদস্য সেখানে হানা
দিয়ে বাড়িটি ঘেরাও করে।
এরপর সেখান থেকে সেনারা ইউপিডিএফ সংগঠক সুনান্ত চাকমা ও বাড়ির মালিক শিমুল
চাকমাকে আটক করে মহালছড়ি জোনে নিয়ে যায়।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদেরকে থানায় হস্তান্তরের তথ্য পাওয়া যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
