""

বর্মাছড়িতে বিদ্যালয়ের পাশে তাঁবু খাটিয়ে সেনা সদস্যদের অবস্থান, ক্ষোভ ও উদ্বেগ



বর্মাছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির লক্ষীছড়ি ও রাঙামাটির কাউখালী উপজেলা সীমান্তবর্তী বর্মাছড়ি বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে একদল সেনা সদস্য।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে লক্ষীছড়ি সেনা জোনের অধীন খিরাম আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আমির-এর নেতৃত্বে ১৮ জনের একদল সেনা সদস্য বমাছড়ি বাজারে আসে। পরে তারা বাজারের পাশে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের স্থানে তাঁবু খাটিয়ে অবস্থান নেয়।

সেনাদের কোন অপারেশনের পরিকল্পনা রয়েছে কিনা তা জানা যায়নি। তবে তাদের সেখানে অবস্থানের কারণে এলাকার জনগণের মধ্যে চাপা ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সেনারা বিদ্যালয়ের পাশে অবস্থান করলে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments