![]() |
| ছবিটি প্রতীকী হিসেবে ব্যবহৃত। |
পানছড়ি (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ আর্মির প্রহরায় পানছড়ির যুবনাশ্ব পাড়ায় প্রবেশ করার পর জেএসএস
সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা বর্তমানে গ্রামবাসীকে জিম্মি করে অবস্থান করছে বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউপিডিএফ যেন তাদের উপরে হামলা করতে না পারে, সেজন্য
সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা বাড়িগুলোর চারদিকে বড় বড় গর্ত করে সেন্ট্রি পোস্ট বানিয়েছে।
আক্রান্ত হওয়ার ভয়ে রাতে তারা বাড়ির ভিতরে লুকিয়ে থাকে।
এছাড়া তারা গ্রামবাসীদেরকে রাতে কিংবা ভোরে চলাফেরা না করার নির্দেশ দিয়েছে,
মোবাইলে লাউড স্পীকার অন করে কথা বলতে বাধ্য করছে। এতে গ্রামবাসীদের ব্যক্তিগত এবং
পারিবারিক বিভিন্ন গোপন ও স্পর্শকাতর বিষয়গুলো আর গোপন থাকছে না।
তাদের অবস্থানের কারণে ছাত্রছাত্রীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটছে। সামনে বার্ষিক
পরীক্ষা, অথচ তারা ভয় ও আতঙ্কে লেখাপড়ায় মন দিতে পারছে না।
লোকজনের বাড়ির উঠোনে বড় বড় গর্ত বানানো প্রসঙ্গে এক গ্রামবাসী সন্তু গ্রুপের
লোকজনের কাছে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ”তোমরা যে গর্তগুলো করেছো এগুলো যদি সেনাবাহিনী
এসে দেখে ফেলে তাহলে তো আমাদের বিপদ হবে।’
তার জবাবে সন্তু গ্রুপের একজন কর্মি বলেছে, ”আমরা আর্মি বিজিবি ভয় পাই না, তারা আমাদেরকে দেখলে নমস্কার দেয়। এবং তারা যেদিকে যাক না কেন আমাদের সাথে আগে মোবাইলে জানিয়ে দেয়। তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে।”
সন্তু গ্রুপের একটি সূত্র জানিয়েছে, পানছড়িতে তাদের দায়িত্বরত বিবর্ণ ও
দীঘোল (দিপেন) সাজ্জাদ নামে এক দুর্নীতিগ্রস্ত ডিজিএফআই কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে
এসব কর্মকাণ্ড পরিচালনা করছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
