সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলঙ নোয়াপাড়া এলাকায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র
সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ৭ বছর বয়সী এক ত্রিপুরা শিশু আহত হয়েছে বলে খবর পাওয়া
গেছে।
আহত শিশুটির নাম কস্মিতা ত্রিপুরা (৭), পিতা: উলেন্দ্র ত্রিপুরা, গ্রাম:
১নং মন্দির ছড়া, মাজলঙ, সাজেক, রাঙামাটি।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টার সময়
সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী নোয়াপাড়া এলাকায় অতকির্তভাবে এলোপাতাড়ি ব্রাশফায়ার
করে। এতে নোয়াপাড়ার পাশ্বর্বতী ১নং মন্দিরছড়া
গ্রামের বাসিন্দা উলেন্দ্র ত্রিপুরার ৭ বছর বয়সী মেয়ে কস্মিতা ত্রিপুরা বাম হাতে গুলিবিদ্ধ
হয়ে আহত হয়। এ সময় সে নিজেদের বাড়িতে অবস্থান করছিল।
মাজলঙের স্থানীয় একটি ফার্মেসিতে আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার হাতে বিদ্ধ গুলিটি বের করে দেওয়া হয়েছে
বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় জনগণের মধ্যে উদ্বেগ-আতঙ্কের পাশাপাশি সন্তু গ্রুপের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, বাঘাইহাট জোনের সেনা-গোয়েন্দাদের সহায়তায় জেএসএস সন্তু গ্রুপের
সশস্ত্র দলটি মাজলঙের নোয়াপাড়ায় অবস্থান করছে।
তাদের কমান্ডার বিক্রমের সাথে বাঘাইহাট জোনের এফএস (ফিল্ড সিকিউরিটি) মো. হুমায়ুনের
নিয়মিত যোগাযোগ হয় বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
