![]() |
| যতীন্দ্র কার্বারী পাড়ায় প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। |
লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে গত বছর ২৮ সেপ্টেম্বর পাহাড়িদের
ওপর সেনা-সেটলার হামলা ও হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর নির্বিচার
গুলিতে নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে লক্ষীছড়িতে
প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টার সময় লক্ষীছড়ি উপজেলাধীন হুদুকছড়ি বাজার, বাইন্যাছোলা, দুল্যাতুলী, যতিন্দ্র কার্বারী পাড়াসহ বিভিন্ন স্থানে এলাকাবাসীর উদ্যোগে গুইমারার তিন শহীদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়।
![]() |
| যতীন্দ্র কার্বারী পাড়ায় প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। |
![]() |
| হুদুকছড়িতে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। |
![]() |
| হুদুকছড়িতে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। |
হুদুকছড়ি বাজারে প্রদীপ প্রজ্বলনের সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লক্ষীছড়ি
উপজেলা ভাইস চেয়ারম্যান অক্রইপ্রু মারমা।
যতীন্দ্র কার্বারী পাড়া প্রদীপ প্রজ্বলনের সময় বক্তব্য রাখেন ১ নং লক্ষীছড়ি
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, মহিলা মেম্বার মেরিনা চাকমা ও সংহতি
জানিয়ে বক্তব্য রাখেন পিসিপির লক্ষীছড়ি উপজেলা সভাপতি প্রাচুর্য চাকমা। অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন মরাচেঙ্গি যুবপ্রতিনিধি গুরিমোহন চাকমা।
![]() |
| যতীন্দ্র কার্বারী পাড়ায় প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। |
বক্তারা শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার হত্যাকারী সেনা
সদস্যদের আইনের আওতায় এনে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা ছাত্র-যুবক ও নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থেকে সকল অন্যায়
অবিচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম জারি রাখার আহ্বান জানান।
প্রদীপ প্রজ্বলন ছাড়াও তিন শহীদের স্মরণে লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন স্থানে
কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
![]() |
| বাইন্যাছোলায় প্রদীপ প্রজ্বলন করে এলাকাবাসী। |
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।





