রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ির রামগড় উপজেলার মরাকইল্যা এলাকায় সেনাবাহিনীর তৎপরতার খবর পাওয়া
গেছে।
স্থানীয়রা জানান, সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে বাটনা ক্যাম্প থেকে ১৫ জনের একটি সেনাদল মরাকইল্যা পাড়ার গিয়ে বাবু চাকমার দোকানের পাশে অবস্থান নেয়। পরে সেনারা আশপাশের বিভিন্ন স্থানে টহল-তৎপরতা চালায়।
সেনাসদস্যরা
বাইরে থেকে বাজার এনে সেখানে খাবারের ব্যবস্থা করেছেন এবং রাতেও তারা সেখানে অবস্থান
করবেন বলে জানা গেছে।
সেনা সদস্যদের এমন অবস্থান ও তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক
ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সেনারা সাধারণ লোকজনকে হয়রানি-নিপীড়ন করতে
পারে বলে তারা আশঙ্কা করছেন।
উল্লেখ্য, এর আগে গতকাল (২০ সেপ্টেম্বর) রাতে সেনাসদস্যরা গুজা পাড়া নিম্ন
মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থান করে রাত কাটায়। সেখান থেকে সেনাদলটি মরাকইল্যায় যায় বলে
স্থানীয় সূত্রে গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
