""

সাজেকে আগামীকালের সমাবেশে ‘গাড়ি দেওয়া যাবে না’ বলে মালিক সমিতির লোকজনকে হুমকি সন্তু গ্রুপের


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ৭ অক্টোবর ২০২৬

রাঙামাাটির সাজেকে আগামীকাল (৮ অক্টোবর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের উদ্যোগে আহূত বিক্ষোভ মিছিল ও সমাবেশে ‘কোনো গাড়ি দেওয়া যাবে না’ ও ‘গাড়ি চালানো বন্ধ রাখতে হবে’ বলে উজোবাজার অটোরিক্সা মালিক সমিতি ও বাঘাইহাট জীপ মালিক সমিতিকে হুমকি প্রদান করেছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা। 

সেনাসৃষ্ট ঠ্যাঙাড়ে (মুখোশ) বাহিনী থেকে সন্তু গ্রুপের যোগ দেওয়া অসীম প্রিয় চাকমা গাড়ি মালিক সমিতির লোকজনকে মোবাইলে কল করে (মোবাইল নাম্বার: 01822662389) এই হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া সমাবেশকে ঘিরে সন্তু গ্রুপের লোকজনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিভিন্ন ফেইক আইডি থেকে নানা হুমকি প্রদান ও অপপ্রচার চালাতে দেখা যাচ্ছে। 

সাজেকের মুরুব্বীসহ সাধারণ জনগণকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদসহ সুনির্দিষ্ট দাবিতে আগামীকাল সকালে সাজেকের উজোবাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহ্বান করা হয়েছে।

এদিকে, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের এমন হুমকি প্রদানের ঘটনায় এলাকার জনমনে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সভা-সমাবেশের মতো গণতান্ত্রিক অধিকারের ওপর এমন বাধা ও হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অপরদিকে, আয়োজকরা সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে এলাকার সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments