সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
গত ২২ অক্টোবর সাজেকের উজোবাজারে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে হামলা, লাঠিপেটা,
বাড়ি-দোকান ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ও সাজেক থেকে সন্তু লারমা গ্রুপের সশস্ত্র
সদস্যদেরকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিতে সাজেকে বিশাল মশাল মিছিল করেছে সাজেক গণ
অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন।
আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় সাজেকের বাঘাইহাট ১০ নম্বর এলাকায়
মশাল মিছিলটি আয়োজন করা হয়। এ সময় মিছিলকারীরা সেনাবাহিনী ও সন্তু গ্রুপের বিরুদ্ধে
বিভিন্ন শ্লোগান দেয়।
শ্লোগানগুলোর মধ্যে রয়েছে, “যে বাহিনী হামলা করে, সে বাহিনী মানি না; যে
সরকার হামলা করে, সে সরকার মানি না; সেনাবাহিনীর সন্ত্রাস চলবে না, চলবে না; বোনের
ওপর হামলা কেন, তারেক সরকারের জবাব চাই” ইত্যাদি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

