""

কাউখালীর ডাবুয়া কেন্দ্র হতে সেনাবাহিনী কর্তৃক ২ জনকে আটক, পরে মুক্তি



কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে রাঙামাটির কাউখালী উপজেলার ডাবুয়া হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র হতে সেনাবাহিনী দুজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টার দিকে ভোট দিতে গেলে তাদের আটক করা হয় বলে জানা যায়। 

আটক ব্যক্তিরা হলেন- ক্যাসাউ মার্মা, পিতা- অংশি মারমা ও উহ্লাচিং মারমা, পিতা- মংশিঅং মারমা। তারা উভয়ে ২ নং ফটিকছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রক্তছড়ি পাড়া গ্রামের বাসিন্দা এবং ২৯৯ নং রাঙামাটি সংসদীয়  আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার সমর্থক।

তাদের বিরুদ্ধে মিথ্যাভাবে জালভোট প্রদানের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

তবে বেশ কিছুক্ষণ আটক রাখার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। 



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 





0/Post a Comment/Comments