""

পানছড়িতে সন্তু গ্রুপ কর্তৃক এক কিশোরকে মারধরের পর অপহরণের অভিযোগ

ভুক্তভোগী সবুজ চাকমা (১৫)

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য কর্তৃক ১৫ বছর বয়সী এক কিশোরকে মারধরের পর অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী কিশোরের নাম সবুজ চাকমা (১৫), পিতা- দেব রঞ্জন চাকমা, গ্রাম- সুখমনি পাড়া, লোগাং ইউপি, পানছড়ি, খাগড়াছড়ি।

জানা যায়, আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টা ১৫ মিনিটের সময় সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য মাচ্ছোছড়া হতে বাবুড়া পাড়ার দিকে হেঁটে যাচ্ছিল। এ সময় সবুজ চাকমা তাদেরকে তাকিয়ে দেখছিল।

‘কেন তাদেরকে তাকিয়ে দেখেছে’ সেই অপরাধে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা সবুজ চাকমাকে বেধড়ক মারধর করে। পরে তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


 





0/Post a Comment/Comments