""

সাজেকে বড়ুয়া মিস্ত্রি কর্তৃক এক বুদ্ধিপ্রতিবন্ধী পাহাড়ি কিশোরকে বলাৎকার, ৩০ হাজার টাকা জরিমানা

অভিযুক্ত সুবল কান্তি বড়ুয়া।


সাজেক, সিএইচটি নিউজ
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজারে সুবল কান্তি বড়ুয়া নামে এক কাঠমিস্ত্রি কর্তৃক বুদ্ধি প্রতিবন্ধী এক পাহাড়ি কিশোরকে (১৫) বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টার সময়।

অভিযুক্ত সুবল কান্তি বড়ুয়ার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের বিন্দু পাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে সাজেকের উজোবাজার এলাকায় কাঠমিস্ত্রির কাজ করে আসছেন।

জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার সময় অভিযুক্ত সুবল কান্তি বড়ুয়া ভুক্তভোগী কিশোরকে প্রথমে মদ খাইয়ে পুরোদস্তুর মাতাল করেন। পরে মাতাল অবস্থায় তাকে বলাৎকার করে সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার দুইদিন পর বিষয়টি জানাজানি হলে আজ (২৮ ফেব্রুয়ারি) উজোবাজারের স্থানীয়রা ধর্ষণকারী সুবল কান্তি বড়ুয়ার উপর চরমভাবে ক্ষিপ্ত হন এবং স্থানীয় যুবসমাজের সহায়তায় তাকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তিমূলে সামাজিকভাবে উভয়পক্ষের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শারীরিক শাস্তি হিসেবে তাকে ১০ বেত্রাঘাত ও ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, এর আগেও সুবল কান্তি বড়ুয়ার বিরুদ্ধে একাধিক পাহাড়ি নারীকে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। যথোপযুক্ত প্রমাণের অভাবে তিনি বার বার অপরাধ করেও পার পেয়ে গেছেন বলে স্থানীয় অনেকে জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments