""

পানছড়িতে দুই ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর হয়রানিমূলক তল্লাশি!


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী দুই ব্যক্তির বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ শনিবার (১৪ মার্চ ২০২৬) ভোর ৫টার সময় পানছড়ি সাবজোন থেকে ৩৫-৪০ জনের একদল সেনা সদস্য পায়ে হেঁটে লোগাঙ ইউনিয়নের হরিগোপাল পাড়ায় হানা দেয়। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারা যৌথখামার এলাকায় যায় এবং চারদিকে ড্রোন উড়িয়ে নজরদারি করে। এতে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। 

এ সময় সেনারা সেখানে দুই ব্যক্তির বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়।

তল্লাশির শিকার ব্যক্তিরা হলেন- ১. বাবুল চাকমা (৩৫), পিতা-বিরাজ কুমার চাকমা গ্রাম- যৌথ খামার ও ২. পেন্টা ত্রিপুরা (৪০), পিতা- প্রমোদ ত্রিপুরা, গ্রাম- যৌথ খামার।

তল্লাশিকালে সেনারা বাড়ির লোকজনের কাছ থেকে ‘এখানে ইউপিডিএফ সদস্যরা আসে কিনা, তারা কোথায় থাকে, তাদেরকে দেখেছে কিনা... ইত্যাদি প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে।

তল্লাশির পর তাদের বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।

সেনাবাহিনীর এমন হয়রানিমূলক কর্মকাণ্ডে স্থানীয়রা মধ্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments