""

ইউপিডিএফ সংগঠক প্রদীপ চাকমাকে গ্রেফতারের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি

 প্রদীপ চাকমা। ছবি: ইউপিডিএফ ফেসবুক পেইজ থেকে 

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে চিকিৎসায় থাকা ইউপিডিএফ সংগঠক প্রদীপ চাকমাকে (৫৫) র‌্যাব কর্তৃক অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ শুক্রবার (১৩ মার্চ ২০২৬) রাতে ইউপিডিএফের অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এতে অভিযোগ করে বলা হয়, “গতকাল (১২ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে র‌্যাব-৭ এর একটি দল চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে প্রদীপ চাকমাকে গ্রেফতার করার পর আজ (১৩ মার্চ) সকালে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়। তাকে এখনো আদালতে সোপর্দ না করে থানা হাজতে আটক রেখে জিজ্ঞাসাবাদের নামে নিপীড়ন করা হচ্ছে।”

প্রদীপ চাকমা দীর্ঘদিন ধরে শারিরীক অসুস্থতায় ভুগছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলেছে উল্লেখ করে পোস্টে বলা হয়, ‘একজন অসুস্থ মানুষকে রাতের আঁধারে অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনা মানবাধিকারের পরিপন্থী।’

পোস্টে অবিলম্বে প্রদীপ চাকমার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments