![]() |
| নতুন জয় চাকমা |
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচলঙের শান্তি পাড়ার কার্বারি
(সাজেক কার্বারি এসোসিয়েশনের সদস্য) নতুন জয় চাকমা (৪৫) ও তার ছেলে আশাপূর্ণ চাকমাকে
(২৪) সেনাবাহিনী আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত ১:০০টার সময় মাচলঙ সাবজোন থেকে একদল
সেনা সদস্য শান্তি পাড়ায় হানা দিয়ে পাড়ার কার্বারি নতুন জয় চাকমার বাড়ি তল্লাশি চালায়। কিন্তু
বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা তাকে ও তার ছেলে আশাপূর্ণ চাকমাকে অস্ত্র গুজে
দিয়ে আটক করে মাচলঙ সাবজোনে নিয়ে যায়।
পরে বাঘাইহাট জোন থেকে একটি পিকআপে করে একদল সেনা সদস্য মাচলঙ সাবজোনে গিয়ে
তাদেরকে বাঘাইহাট জোনে নিয়ে যায়। বর্তমানে তাদেরকে জোনে আটক রাখা হয়েছে বলে জানা গেছে।
এ আটকের ঘটনায় এলাকাবাসী ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
