""

পানছড়িতে সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গুলিতে এক গৃহবধু গুলিবিদ্ধ!

আহত গৃহবধু


পানছড়ি (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ

শনিবার, ৭ মার্চ ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের বরকোণা এলাকায় সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক গৃহবধু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই ঘটনায় সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরাকে(২৮) গুলি করে হত্যা করেছিল।

আহত গৃহবধুর নাম শন্তা ত্রিপুরা (২৩). স্বামী- সুজন ত্রিপুরা, গ্রাম-গঙ্গারাম পাড়া, বড়কোণা, পানছড়ি সদর ইউনিয়ন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী বড়কোণা পাড়ায় প্রবেশ করে ওঁৎ পেতে থেকে ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরার ওপর সশস্ত্র হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিজ বাড়ির উঠানে থাকা গৃহবধু শন্তা ত্রিপুরা গুলিবিদ্ধ হয়ে আহত হন। 

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা এ ধরনের বেপরোয়া সশস্ত্র হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments