""

পানছড়িতে সন্তু গ্রুপের গুলিতে নিহত ইউপিডিএফ সদস্যের দাহক্রিয়া সম্পন্ন

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৮ মার্চ ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড়কোণা এলাকায় গতকাল শনিবার (৭ মার্চ ২০২৬) জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরার দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুর ১২টার সময় নিজ গ্রাম পদ্মিনী পাড়ায় তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হয়।

এর আগে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে পোস্টমর্টেম শেষে মরদেহটি নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

দাহক্রিয়ার পূর্বে এসময় ইউপিডিএফের স্থানীয় সংগঠক জিনেট ত্রিপুরা, সদস্য জুয়েল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের রনি ত্রিপুরা পুষ্পস্তবক অর্পণ করে আপন ত্রিপুরার প্রতি শেষ শ্রদ্ধা জানান।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments