পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
জনসংহতি সমিতির (সন্তু) একটি সশস্ত্র দল পানছড়ি উপজেলার ২ নং চেঙ্গী ইউনিয়নে
অবস্থিত তারাবন ভাবনা কেন্দ্র এলাকায় অবস্থান করার কারণে ভিক্ষুদের ধ্যান-সাধনা ও উপাসক-উপাসিকাদের
ধর্ম চর্চায় ব্যাঘাত ঘটছে বলে জানা গেছে। এতে এলাকার জনগণের মনে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ
করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেএসএসের ৫০ জনের একটি সশস্ত্র দল গত ২ মাস ধরে বিহারের
জমিতে অবস্থান করছে। দলটির নেতৃত্বে রয়েছেন জয়দেব, বিবর্তন, পাভেল ও প্রহর। তারা বিহারের
জমিতে বাংকার খুঁড়ে অবস্থান করছে।
তাদের অবস্থানের কারণে ভিক্ষুদের ধ্যান-সাধনায় মারাত্মকভাবে ব্যাঘাত হচ্ছে।
সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা ভান্তেদেরকে নির্দেশনা দিয়েছে, যুদ্ধ বাঁধলে যাতে তারা
বিহারের ভেতরে থাকেন, বের না হন।
বুদ্ধ ধর্মের নিয়ম মতে, সশস্ত্র অবস্থায় বিহার এলাকায় প্রবেশ করা যায় না।
অথচ জেএসএস সন্তু গ্রুপের লোকেরা অস্ত্র হাতে দিব্যি বিহার এলাকায় অবস্থান করছে, আর
ভিক্ষুদের ওপর নির্দেশ জারী করছে। এটা ধর্মের অবমাননা ও বিহারকে অপবিত্র করা ছাড়া কিছুই
নয়।
বিহারটির অধ্যক্ষ হলেন আদি কল্যাণ ভান্তে। এটি রাজ বনবিহারের একটি শাখা
বনবিহার।
ইউপিডিএফ থেকে বিচ্যুত ও বর্তমানে সন্তু গ্রুপের সদস্য সমাজ প্রিয় চাকমা
আদি কল্যাণ ভান্তেকে মোটেই সহ্য করতে পারে না। সে প্রায় সময় ভান্তেকে নিয়ে বিরূপ মন্তব্য
করে থাকে। ভান্তেকে বিপদে ফেলার জন্য সে সশস্ত্র গ্রুপটিকে তার বিহার এলাকায় মোতায়েনের
পরামর্শ দিয়েছে বলে অনেকে ধারণা করছেন।
উল্লেখ্য, তারাবন ভাবনা কেন্দ্রটি সেনাবাহিনীরও নেক নজরে রয়েছে বলে জানা
যায়। তারা দীর্ঘ দিন ধরে বিহার এলাকায় একটি ক্যাম্প স্থাপন করতে চাইছে। সেনাদের ক্যাম্প
নির্মাণের সুযোগ করে দেয়ার জন্য সন্তু গ্রুপ সেখানে অবস্থান করছে বলে মনে করা হচ্ছে।
বিহারের সীমানার মধ্যে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের অবস্থানের কারণে
উপাসক-উপাসিকাদেরও বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের কারণে সেখানে যুদ্ধ
বেঁধে গেলে তাদেরও ক্ষয়ক্ষতির শিকার হতে হবে। এ জন্য তাদেরকে সব সময় ভয়ের মধ্যে থাকতে
হচ্ছে।
তাদের অবস্থানের কারণে ভয়ে অনেকে বিহারে যেতে পারছে না। ফলে এতে ভান্তেদেরও
অসুবিধা হচ্ছে।
এলাকাবাসী চায় জেএসএসের সশস্ত্র সদস্যরা তারাবন ভাবনা কেন্দ্র থেকে চলে
যাক।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
