""

মাটিরাঙ্গার আমতলী ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর তৎপরতা


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএচইটি নিউজ

সোমবার, ৬ এপ্রিল ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর তৎপরতার খবর পাওয়া গেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৫টার দিকে মাটিরাঙ্গা সেনা জোন থেকে ২৫–৩০ জন সেনাসদস্য উক্ত এলাকায় প্রবেশ করে। তারা প্রথমে বর্ণাল বিজিবি ক্যাম্পে অবস্থান নিয়ে পরে আমতলী ইউপি’র ৭নং ওয়ার্ডের আর্দশ পাড়ায় গিয়ে মহন্ত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে আবার বিজিবি ক্যাম্পে ফিরে যায়।

এ সময় সেনাবাহিনী ও বিজিবি মিলে প্রায় ৫২ জন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে পুলিশ সদস্যও ছিল এবং কালো পোশাক পরিহিত আরও ৫–৬ জনের উপস্থিতির কথাও জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে রাত আনুমানিক ৮টার দিকে বর্ণাল বিজিবি ক্যাম্প থেকে সেনাবাহিনীর ২টি ড্রোন উড়ানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রাতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনাবাহিনী সদস্যদের আর্দশ পাড়ায় টহল দিতে দেখা গেছে এবং পাশাপাশি রামশিরা বাজার এলাকায় সেনাবাহিনীর ২টি গাড়িও দেখা গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

সেনাবাহিনীর এমন তৎপরতার কারণে স্থানীয় জনমনে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে। 


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments