নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
১৯৯২ সালের ১০ এপ্রিল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাঙে পাহাড়িদের ওপর সংঘটিত
হয় বর্বরোচিত গণহত্যা। এ ঘটনার এক মাস পর ১৩ মে ১৯৯২ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা
জিয়া খাগড়াছড়ি সফরে গেলে পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে স্কুল, কলেজের শিক্ষার্থীরা
বিক্ষোভে ফেটে পড়েন। সেই বিক্ষোভের কিছু দুর্লভ ছবি নীচে দেওয়া হলো:
 |
তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালের ১৩ মে খাগড়াছড়ি সফরে গেলে
পিসিপি’র নেতৃত্বে শত শত স্কুল কলেজের শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়ে। তারা গণদুশমন
সমীরণ দেওয়ানের উদ্দেশ্যে জুতা স্যান্ডেল প্রদর্শন করে। ছবিতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিনের পাশে
সমীরণ দেওয়ানকে দেখা যাচ্ছে। ছবি: ১৩ মে ১৯৯২, খাগড়াছড়ি হাইস্কুল মাঠ।
|
 |
খাগড়াছড়ি হাইস্কুলের ইউনিফরম পরিহিত এক শিক্ষার্থী ‘লোগাঙ হত্যাকাণ্ডে ১২
জন নয়, ১২০০ নিহত’ প্ল্যাকার্ড প্রদর্শন করছে। ছবি ১৩ মে ১৯৯২, খাগড়াছড়ি হাইস্কুল মাঠ। উল্লেখ্য, তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান সমীরণ দেওয়ান ‘লোগাঙ গণহত্যায়
সেনাবাহিনীর শেখানো বুলি আউড়িয়ে নিহতের সংখ্যা ১২ জন বলেন’। এজন্য তাকে গণদুশমন বলে
আখ্যা দেয়া হয়। এমন এক গণধিক্কৃত ব্যক্তিকে জেএসএস (সন্তু) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
প্রার্থী হিসেবে সমর্থন দেয়। |
 |
ছবিতে স্টিল হেলম্যাট পরিহিত দুই পুলিশ সদস্যকে শত শত শিক্ষার্থীর প্রতিবাদের
মুখে দর্শকের ভূমিকায় দেখা যাচ্ছে। বিক্ষোভরত শিক্ষার্থীরা প্ল্যাকার্ডে Withdraw
Concentration Camp. অন্য প্ল্যাকার্ডে ‘লোগাঙ গণহত্যায় ১২ জন নয়, ১২০০ নিহত’ প্রদর্শন
করছে। ছবি: ১৩ মে ১৯৯২, খাগড়াছড়ি স্কুল মাঠ। |
 |
ছবিতে স্টিল হেলম্যাট পরিহিত এক পুলিশ সদস্যকে শত শত শিক্ষার্থীর প্রতিবাদের
মুখে দর্শকের ভূমিকায় দেখা যাচ্ছে। বিক্ষোভরত শিক্ষার্থীরা প্ল্যাকার্ডে Withdraw
Concentration Camp. অন্য প্ল্যাকার্ডে ‘লোগাঙ গণহত্যায় ১২ জন নয়, ১২০০ নিহত’ প্রদর্শন
করছে। ছবি: ১৩ মে ১৯৯২, খাগড়াছড়ি স্কুল মাঠ। |
 |
‘বন্দীশিবির গুচ্ছগ্রাম, শান্তিগ্রাম, বড়গ্রাম ভেঙ্গে দিতে হবে’ প্ল্যাকার্ড
প্রদর্শন করছে এক শিক্ষার্থী। উল্লেখ্য, নব্বইয়ের দশকের প্রথম দিকেও সেনা প্রহরায় এ ধরনের গুচ্ছগ্রামে
পাহাড়িদের আটকে রাখা হতো। লোগাঙ পোড়াভিটা ছিল এমনি একটি গুচ্ছগ্রাম। |
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।