রুমা (বান্দরবান), সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বান্দরবানে রুমা উপজেলার দূর্গম গ্যালেঙ্গ্যা ইউনিয়নে চিনি পাড়ার বাসিন্দা
বিধবা মা লেংরুং ম্রো (২০) ও তার ১০ মাস বয়সী ছেলে মাংচুং ম্রো দুই জনেই হাম রোগে আক্রান্ত
হয়ে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
১০ মাসের শিশু মাংচুং ম্রো অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে উন্নত চিকিৎসার
প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে দায়িত্বরত চিকিৎসক।
কিন্তু, বিধবা মা, একদিকে বাংলা বলতে ও পড়তে পারে না, অন্যদিকে বিধবা ও
গরীব হওয়ায় আর্থিক অবস্থাও খারাপ এ মুহূর্তে কি করবে উপায় খোঁজে পাচ্ছে না।
জানা গেছে, শিশু মাংচুং ম্রো এর পিতা মেনসিং ম্রো (২৩) কয়েকদিন আগে বিবাহ
বিচ্ছেদ হওয়ার কারনে বউ ও ছেলেকে দেখতে আসেন না হাসপাতালে।
অভিযোগ রয়েছে, হাসপাতালে নাকি ঔষধও নেই তাই শিশু ও মায়ের জন্য জন্য বাইরে
ফার্মেসী থেকে নিয়মিত ঔষধ কিনতে হয়েছে।
কোন সুহৃদয় ব্যক্তি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায় শিশু ও মায়ের সুচিকিৎসা
নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
