খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২ নভেম্বর ২০২৬
সেনাবাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের
৪নং ওয়ার্ডের ছোটবাড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ
পাওয়া গেছে।
মারধরের শিকার ব্যক্তির নাম সেন কুমার ত্রিপুরা (৫০), পিতা: মৃত রাজচন্দ্র
ত্রিপুরা, গ্রাম: ছোটবাড়ি, ভাইবোনছড়া ইউনিয়ন, খাগড়াছড়ি সদর উপজেলা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ১১টার সময় দীপন
আলো চাকমার নেতৃত্বে ৬ জনের একদল সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী ৩টি মোটর সাইকেলে করে
ছোটবাড়ি এলাকায় যায়। এ সময় সন্ত্রাসীরা দেওয়ান পাড়া টু ছোটবাড়ি-রাইন্যাবাড়ি যাওয়ার
রাস্তায় মোটর সাইকেল চালক ও স্থানীয় লোকজনের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। পরে তারা
গ্রামের বাসিন্দা সেন কুমার ত্রিপুরাকে ধরে তাদের আস্তানা দেওয়ান পাড়ায় নিয়ে যায় এবং
তাকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে।
পরে বিকাল ৫টার সময় সেন কুমার ত্রিপুরাকে ছেড়ে দেওয়া হয়। একই সাথে লোকজনের
কাছ থেকে কেড়ে নেওয়া মোবাইল ফোনগুলোও ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে, একই সময় সেনাবাহিনীর একটি দলও ছোটবাড়ি-রাইন্যাবাড়ি এলাকায় গিয়ে
ব্রাশফায়ার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
সেনাবাহিনী ও ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের যৌথ তৎপরতায় সেখানকার স্থানীয় জনগণের
মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
