সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় ঠ্যাঙাড়ে (মুখোশ) সন্ত্রাসীদের
সাথে নিয়ে সেনাবাহিনী ৫ নিরীহ গ্রামবাসীকে নির্যাতন, ঘরবাড়িতে তল্লাশি এবং ৭ জনের ব্যবহৃত
মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৮ নভেম্বর ২০২৬) দিবাগত মধ্যরাত ১:০০টার
সময় বাঘাইহাট সেনা জোন (১৪ বেঙ্গল) ও দীঘিনালা জোন (৪ বেঙ্গল) হতে ৬০ জন সেনা সদস্য
দু’জন ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে (জেকশন চাকমা ও জয় চাকমা) সাথে নিয়ে সাজেক ইউনিয়নের বাঘাইহাটের
ডানে বাইবাছড়া গ্রামে হানা দেয়। এ সময় তারা ৫ নিরীহ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি
চালায়। কিন্তু তল্লাশির পর অবৈধ কোন কিছু না পেয়ে অমানুষিকভাবে শারীরিক নির্যাতন করে।
এছাড়া অন্তত ৭ জনের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন- ১. প্রভাত চাকমা (৪৮), পিতা: মৃত নীল
মোহন চাকমা; ২. মনি চাকমা (৫৫), পিতা: মৃত লাদুমনি চাকমা; ৩. ফেরদৌস চাকমা (২৬), ৪.
সুকান্ত চাকমা (২৭), পিতা: মৃত নীল মোহন চাকমা ও ৫. অরুণ শান্তি চাকমা (৪৫), পিতা:
মৃত সমর সিং চাকমা।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তারা হলেন- ১. উইন চাকমা, পিতা: মঙ্গল
সেন চাকমা, ২. মনি চাকমা, পিতা: মৃত লাদুমনি চাকমা; ৩. শিখা রানী চাকমা, পিতা: শুক্র
কুমার চাকমা; ৪। সুকান্ত চাকমা, পিতা: মৃত নীল মোহন চাকমা ও ৫. অরুণ শান্তি চাকমা পিতা:
মৃত সমর সিং চাকমা
যাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে- ১. জিনুকা চাকমা, শিক্ষিকা,
ডানে বাইবাছড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, মোবাইল- Redmi Note 14; ২. অরুণ শান্তি
চাকমা, মোবাইল- Vivo 464; ৩. রুপালী চাকমা, মোবাইল-
Symphony; ৪. শিখা রানী চাকমা, মোবাইল- Symphony; ৫. সুকান্ত চাকমা, মোবাইল-Symphony;
৬. মনি চাকমা, মোবাইল- Symphony ও ৭. প্রভাত চাকমা; মোবাইল- Symphony।
ভুক্তভোগীরা বলেন, সেনারা তল্লাশিকালে তাদের কাছ থেকে গত ২২ অক্টোবর গণঅধিকার
রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের ডাকা অবরোধে অংশগ্রহণ করেছে কি-না জিজ্ঞাসা
করেছে এবং গণঅধিকার রক্ষা কমিটির নেতা-কর্মীরা কোথায় থাকে তা জানতে চায়।
সেনারা ‘বাবুধন চাকমা ও জিকো চাকমাকে পাওয়া গেলে হত্যা কিংবা মাইকেল চাকমার মতো গুম করা হবে’-
এমন হুমকিও প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রাতের আঁধারে এ ধরনের নির্যাতন, তল্লাশি ও হয়রানির ঘটনায় ডানে বাইবাছড়াসহ
আশে-পাশের গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনগুলো ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গতকাল ভোররাতে একইভাবে সেনারা বাইবাছড়াসহ আশে-পাশের এলাকায়
অপারেশন চালিয়েছিল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

