""

বঙ্গলতলীতে জেএসএসের সশস্ত্র দলকে পাশ কাটাল সেনাবাহিনী, উদ্বিগ্ন এলাকাবাসী

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে জেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র দলের মুখোমুখি হয়েও তাদেরকে পাশ কাটিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও কৌতুহলের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ৭টা ৪ মিনিটের দিকে জেএসএস সন্তু গ্রুপের ৭০ জনের সশস্ত্র দলটি বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ির মন্দিরছড়া এলাকার নুয়ো দোকান নামক স্থানে এসে উপস্থিত হয়।

পরে সশস্ত্র দলটি প্রধান সড়ক ধরে পায়ে হেঁটে বটতলার দিকে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা কাল্ল্যা চাকমার বাড়ির পাশে বাঘাইহাট জোন থেকে আসা সেনাবাহিনীর একটি পিকআপের মুখোমুখি হয়। তবে পিকআাপে থাকা সেনাসদস্যরা জেএসএসের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ধীরে গাড়ি চালিয়ে তাদের পাশ কাটিয়ে করেঙ্গাতুলি সেনা ক্যাম্পের দিকে চলে যান বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অন্যদিকে, ওই সশস্ত্র দলটি পরবর্তী সময়ে উত্তর বঙ্গলতলী বি-ব্লকে প্রায় ৭০ জনের খাবারের অর্ডার দিয়েছে বলে জানা গেছে। বর্তমানে দলটি চার ভাগে বিভক্ত হয়ে কাল্ল্যা চাকমার বাড়ির পাশে, তুট্যা চাকমার বাড়ির পাশে, উত্তর বঙ্গলতলী স্কুল ও সুকেতু মাঠ এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।

সেনাবাহিনী ও জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে এমন বোঝাপড়া দেখে স্থানীয় গ্রামবাসীদের মনে কৌতুহল, উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments