""

সাজেকবাসীর দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সাজেকবাসীর দাবি পূরণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। প্রয়োজনে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। 

আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘সাজেকবাসীর দাবি পূরণের লক্ষ্যে ২৬ অক্টোবর মিটিংয়ের পর ষড়যন্ত্র ও অপপ্রচার সমস্যাকে জটিল করবে। এতে সামগ্রিকভাবে দেশের ক্ষতি হবে। দীর্ঘ দিন সমস্যা জিইয়ে রাখা প্রকারান্তরে সরকারের ব্যর্থতাই প্রকাশ পায়’।

স্বার্থান্বেষী চক্রের প্ররোচনায় পরিচালিত হওয়া কোন সুবুদ্ধির পরিচায়ক নয় মন্তব্য করে তিনি সাজেকবাসীর ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাজেকবাসীর ন্যায্য দাবি মেনে না নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারে পথ বেছে নেয়া হলে প্রয়োজনে সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে’।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments