""

সাজেকে দুই ব্যক্তিকে মারধর করেছে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

রাঙামাটির সাজেকের হাজাছড়ায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা দুই ব্যক্তিকে বেঁধে মারধর করেছে বলে খবর পাওয়া গেছে।

মারধরের শিকার ব্যক্তিরা হলেন- ১. বিকাশ চাকমা (৪৫), পিতা: মৃত ধন চাকমা, গ্রাম: কাবাহুলোছড়া। তিনি কাবাহুলো ছড়া গ্রামের কার্বারি ও ২. শান্তি চাকমা, পিতা: মৃতি পাদিচান চাকমা, গ্রাম: উগুদোছড়ি। তিনি মোটর সাইকেল চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল ৭টার সময় জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী গঙ্গারাম মেলাছড়া হতে হাজাছড়া গ্রামে হানা দেয়। এরপর তারা সেখানে খাবার অর্ডার দিয়ে খানা খায়।

পরে তারা হাজাছড়া দোকানে গিয়ে সেখানে অবস্থান করা উক্ত দুই ব্যক্তিকে বেঁধে মারধর করে ও তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। তবে তাদেরকে মারধরের কারণ জানা যায়নি।

উল্লেখ্য, দীর্ঘ দুই মাসের অধিক সময় ধরে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা সাজেকের কয়েকটি স্থানে অবস্থান করে জনগণের ওপর নানা অত্যাচার চালাচ্ছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments