লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ১নং লক্ষীছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্গত
হলুদিয়া পাড়াসহ আশেপাশের এলাকায় ঠ্যাঙাড়ে (মুখোশ) দুর্বৃত্তদের সাথে নিয়ে সেনাবাহিনী
অপারেশন চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাতে লক্ষীছড়ি সেনা
জোন ও বান্যাছোলা ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা ঠ্যাঙাড়ে দুর্বৃত্তদের সাথে নিয়ে
হলুদিয়া গ্রামে প্রবেশ করে।
বর্তমানে তারা হলুদিয়া পাড়াসহ দন্ডিপাড়া ও দরবার আস্তানা এলাকায় ৪টি দলে
বিভক্তি হয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
সেনা অপারেশনের কারণে এলাকার জনগণের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে বলে
স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
