""

পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেকবাসীর অবরোধ অব্যাহত থাকবে: বাবুধন চাকমা

গণবিরোধী অপতৎপরতা ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান




বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘বাংলাদেশের চিরপরিচিত ষড়যন্ত্র ও ডিগবাজির রাজনীতি’ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ‘পাঁচ দফা দাবি’ পূরণ না হওয়া পর্যন্ত সাজেকবাসীর অবরোধ অব্যাহত থাকবে বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।  

আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাত ১০টা ৭ মিনিটে প্রদত্ত এক বিবৃতিতে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিগত ফ্যাসিবাদের বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ২৮ জুলাই রাতে ডিবি (গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে আটকে রেখে ছয় প্রধান সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করানো হয়। কিন্তু তাতে আন্দোলনকারী ছাত্র-জনতা বিভ্রান্ত হয়নি এবং তার মাধ্যমে আন্দোলনও স্তব্ধ করা যায়নি। সাজেকের অবরোধ নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারও ব্যর্থ হতে বাধ্য।

সংবাদ মাধ্যমে প্রেরিত ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ফেসবুক পেইজে দেওয়া বিবৃতিতে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সাজেকবাসী তথা জনগণের স্বার্থপরিপন্থী ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান অবরোধ সফল করার জোর আহ্বান জানিয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments