নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সাজেকবাসীর আন্দোলন ও দাবির সমর্থনে রাঙামাটির নান্যাচরে হাতে লেখা পোস্টারিং
করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) নান্যাচর উপজেলার নোয়াদাম, পাতাছড়ি, পাতাছড়ি
মুখ, টিএন্ডটি বাজার, নান্যাচর কলেজ ও বড়পুল পাড়া-সহ বিভিন্ন দৃষ্টিগ্রাহ্য স্থানে
এ পোস্টারিং করা হয়েছে।
হাতে লেখা পোস্টারগুলোতে সাজেকবাসীর আন্দোলনের সমর্থনে বিভিন্ন শ্লোগান
লেখা রয়েছে। এছাড়া গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার দাবিও উল্লেখ রয়েছে
পোস্টারে।
পোস্টারগুলোতে উল্লেখিত শ্লোগান ও দাবিগুলোর মধ্যে রয়েছে, “সাজেক জেগেছে,
গোটা পাহাড় জেগে উঠবে; সাজেকবাসী একা নয়, সাথে আছে পাহাড়; বীর সাজেকবাসীর পাশে দাঁড়ান,
লড়াই এগিয়ে নিন; সাজেকের কণ্ঠস্বর পাহাড়ের কণ্ঠস্বর, সাজেকবাসীর ডাকে সাড়া দিন; জাতীয়
স্বার্থে সোচ্চার যে কণ্ঠ, তাকে স্তব্ধ করার সাধ্য কারো নেই; জনজীবনে উৎপাতকারী সন্তুর সশস্ত্র গোষ্ঠীর
বিরুদ্ধে এক হও; সাজেকে সেটলার পুনর্বাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও; উজোবাজারে হামলা-লুটপাটকারী
সেনাদের সাজা দাও; সাজেকে অপপ্রচারকারীরা গণশত্রু, তাদের চিহ্নিত কর; সন্তুচক্রকে হটাও,
সাজেকে সেটলার পুনর্বাসন রুখে দাও; সাজেক বিপন্ন করে পর্যটন ব্যবসা চলবে না; গার্মেন্টের শ্রমিকদের ন্যায্য দাবি মেনে
নাও। "
এতে ইংরেজিতে লেখা শ্লোগানগুলো হলো: “Bullets cannot
break the spirit of Sajek’s brave people; Boot out of the hills, let the people
live in peace; Demilitarise Sajek, restore public right; Ensure accountability
for Ujo Bazar; end state impunity; No more batons, no more bullets-justice for
Sajek now; Hands off Sajek, hands off the hills.”
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

