বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় কার্বারীকে কোনো গোষ্ঠী কর্তৃক
জিম্মি করে সাজেকে চলমান অববরোধ বিষয়ে বিভ্রান্তিকর বিবৃতি প্রদানে বাধ্য করার অভিযোগ করেছেন
তাঁর মেয়ে নন্দা চাকমা।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাত ৯টা ৫৪ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে
নন্দা চাকমা জানান, তার বাবা নতুন জয় কার্বারী গত ৪ নভেম্বর সকাল ৮টার দিকে নিজ বাড়ি
সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এগজ্জ্যাছড়ি থেকে মামলার হাজিরা দিতে রাঙামাটিতে যান।
গত কয়েক দিন ধরে তার বাবার ব্যবহৃত মুঠোফোনে (০১৫৭৫৭১১২২৪, ০১৮৬৪৮১৮১০২) যোগাযোগের
চেষ্টা করেও সংযোগ করতে পারছিলেন না।
ফেসবুক পোস্টে তিনি বলেন, “আজ সন্ধ্যা ৬টার দিকে বাবাকে পুনরায় ফোন করলে একজন অপরিচিত ব্যক্তি আমার বাবার ফোন রিসিভ করেন। ওই ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেন, আমি নতুন জয় চাকমার মেয়ে কি না। আমি নিজের পরিচয় দিলেও ওই ব্যক্তি তাঁর পরিচয় জানাননি।”
তিনি আরো বলেন, “আজ ১০ নভেম্বর বিভিন্ন মাধ্যমে জানতে পারি, বাবা সাজেক
অবরোধসংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন। আমার জানামতে, বাবা এভাবে লিখতে পারেন না। সেটি
একটি লিখিত বিবৃতি ছিল। আমার আশঙ্কা, কোনো গোষ্ঠী তাঁকে জিম্মি করে জোরপূর্বক ওই বিবৃতি
দিতে বাধ্য করেছে।”
তিনি সাজেকবাসীসহ সকলের প্রতি আমার বিনীত অনুরোধ জানিয়ে বলেন, “বাবার ওই
বিবৃতিতে কেউ বিভ্রান্ত হবেন না। সাজেকবাসী চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চালিয়ে
যাবে। নতুন জয় কার্বারীর মেয়ে হিসেবে আমিও অবরোধ পালনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”
উল্লেখ্য, আজ রাত সাড়ে ৮টা-৯টার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা সংস্থা
ও জেএসএস সন্তু গ্রুপ পরিচালিত কয়েকটি ফেসবুক পেইজে নতুন জয় কার্বারীর একটি লিখিত বিবৃতি
পড়ার ভিডিও প্রচার করা হয়। এতে সাজেকে চলমান অবরোধ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন
করতে দেখা যায়। তাঁর ভিডিওটি দেখে অনেকে সন্দেহ প্রকাশ করেন। এর পরেই তাঁর মেয়ের ফেসবুক
পোস্টের মাধ্যমে বিষয়টি ঘটনার প্রকৃত কারণ জানা যায়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

