""

সাজেক অবরোধ: উৎপাদিত কৃষিপণ্য পরিবহণ ও শিক্ষক-শিক্ষার্থী বহনকারী যান আওতামুক্ত রাখার ঘোষণা


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে দুই সংগঠনের ডাকা চলমান অবরোধের সময় যেসব যানবাহন আওতামুক্ত বলে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছিল, তার সাথে উৎপাদিত কৃষিপণ্যের পরিবহণ ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যানও অন্তর্ভুক্ত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তাদের দুই সংগঠনের যৌথ সভায় গৃহীত উপরোক্ত সিদ্ধান্ত জানিয়েছেন।

সাজেকের পাহাড়ি-বাঙালি নির্বিশেষে কৃষিপণ্যের ব্যবসায়ী ও কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানান।

‘তবে উক্ত সভায় সাজেকবাসীর পাঁচ দফা ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে সভায় উপস্থিত সকলে একমত প্রকাশ করেছেন’ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments