কাউখালি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বন, পরিবেশ-প্রকৃতি
সুরক্ষায় জনসচেতনতামূলক হাতে লেখা পোস্টারিং করেছে বন ও পরিবেশ সংরক্ষণ কমিটি।
আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) এই পোস্টারিং করা হয়।
হাতে লেখা এসব পোস্টারে “প্রকৃতিকে সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি;
বন উজাড় করে প্রকৃতিকে ধ্বংস করবো না; পরিবেশ-প্রকৃতি রক্ষার্থে ব্যাঙ-ব্যাঙাচি নিধন
বন্ধ করুন ; বাঁশ বাগান ধ্বংস করে জুমচাষ করবেন না ; বন্য ও পরিবেশের জন্য ক্ষতিকর
সেগুনসহ অন্যান্য ক্ষতিকর গাছের চারা রোপণ থেকে বিরত থাকুন; বন পরিবেশ রক্ষার্থে বাঁশ,
মেহগনি, ফলজ ভেষজ বাগান সৃজন করুন; বন্যপ্রাণী নিধন করবেন না; আগুন নিয়ন্ত্রণ করে বনকে
রক্ষা করুন; পানি পেতে চাইলে সেগুন গাছকে না করুন; প্লাস্টিক পলিথিনের দূষণ রোধে এগিয়ে
আসুন” ইত্যাদি আহ্বান লেখা রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


