""

রামগড়ে ডিওয়াইএফ-এর ২ যুগ পূর্তি উপলক্ষে পোস্টারিং


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ১ এপ্রিল ২০২৬

গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর প্রতিষ্ঠার ২ যুগ পূর্তি উপলক্ষে রামগড় উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক পোস্টারিং ও ফেস্টুন টাঙিয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা।

আজ বুধবার (১ এপ্রিল ২০২৬) ডিওয়াইএফের রামগড় উপজেলা শাখার নেতা-কর্মী, সমর্থকরা উপজেলার মরাকইল্যা পাড়া, উত্তর গুজাপাড়া, নোয়াপাড়া, বুদুং পাড়া, সুদুরখিল পাড়া, চাকমা পাড়া, কালাপানি, গরুকাটা মুখ, মাস্টার পাড়া, আনন্দ পাড়া, রামগড় সদরসহ আশপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পোস্টার সাঁটায় ও ফেস্টুন টাঙিয়ে দেয়।



এছাড়া ঢেবাপাড় ঝুলন্ত ব্রিজ এলাকা, হাচুক পাড়া, গরুকাটা, বড়বেলছড়ি পাড়া, ছোট বেলছড়ি পাড়া, কুমারি পাড়া, তৈচাকমা পাড়া, বতচন্দ্র পাড়া ও সোনাই আগা পাড়ায় এলাকায়ও একইভাবে পোস্টারিং, ফেস্টুন টাঙানো হয়েছে বলে জানা গেছে।


ডিওয়াইএফের উপজেলা নেতৃবৃন্দ বলেন, আগামী ৫ এপ্রিল সংগঠনের ২ যুগ পুর্ণ হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিভিন্ন শাখায় আলোচনা সভা রয়েছে। তারই আলোকে এই পোস্টারটি প্রকাশ করা হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে আমরা উপজেলার বিভিন্ন স্থানে পোস্টারিং করেছি ও ফেস্টুন টাঙিয়েছি। 

ডিওয়াইএফের পোস্টারের শ্লোগান হলো, “জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ব্যক্তি-গোষ্ঠি স্বার্থ উদ্ধারে লিপ্ত গণশত্রুদের প্রতিরোধ করুন, লড়াই সংগ্রাম এগিয়ে নিন”







সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments