বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি গ্রামে সেনাবাহিনী
দুই ব্যক্তির বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহষ্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল ১০টার সময়
করেঙ্গাতুলি সাব-জোন থেকে সেনাবাহিনীর ১৫-২০ জনের একটি দল বঙ্গলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের
নুঅ দোকানে যায়।
পরে সেনারা পশ্চিম জারুলছড়ি গ্রামের বাসিন্দা পূর্ণময় চাকমা, পিতা- মৃত
লঙ্কা চাকমা ও ইন্টু চাকমা, পিতা-পিত্তুক্যা চাকমার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়।
তবে তল্লাশির পর তারা অবৈধ কোন কিছু পায়নি বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত স্থানীয়দের দেয়া তথ্য অনুসারে সেনারা পূর্ণময়
চাকমার বাড়িতে অবস্থান করছিল। এতে স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
