""

সাজেকের বামে বাইবাছড়ায় সেনাবাহিনীর অবস্থান, স্থানীয়রা আতঙ্কে


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬

রাঙামাটির সাজেক ইউনিয়নের বামে বাইবাছড়া গ্রামে একদল সেনা সদস্যের অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সেখানকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০টার সময় বাঘাইহাট সেনা জোন থেকে দুইটি পিক-আপে করে ২০ জন সেনা সদস্য গঙ্গারাম দ্বপদায় যায়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ভিতর রেতকাবা এলাকার দিকে ঢুকে ডানে বাইবাছড়া গ্রাম ঘুরে বামে বাইবাছড়া গ্রামে যায়। বর্তমানে সেনা সদস্যরা বামে বাইবাছড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে। সেনাদের সেখানে অবস্থানের কারণে সাধারণ জনগণ আতঙ্কের মধ্যে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় এক মুরব্বী আশঙ্কা প্রকাশ করে বলেন, সেনাবাহিনীর সদস্যরা কোন এলাকায় প্রবেশ করলে সাধারণ জনগণের ওপর নিপীড়ন-হয়রানি চালিয়ে থাকে। গত ১৯ মে দীঘিনালা উপজেলাধীন শুকনাছড়া এলাকায় গিয়ে সেনারা বিনা অপরাধে রাসেল চাকমা নামে এক যুবককে বেধড়ক মারধর করে। ফলে এখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেয়ায় আমরা গ্রামবাসীরা নানা আশঙ্কা ও আতঙ্কের মধ্যে রয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক যুবক বলেন, এলাকায় কোন ঘটনা ঘটনানোর পরিকল্পনার অংশ হিসেবেও সেনারা এভাবে এলাকায় গিয়ে অবস্থান নিয়ে থাকে। কখনো তারা সাধারণ জনগণের ওপর নিপীড়ন চালায়, হয়রানি করে। আবার কখনো তাদের সৃষ্ট দুর্বৃত্তদের নিয়ে এসে হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটিয়ে থাকে। ফলে আজকে সেনাদের অবস্থান করার কারণে জনগণ ভয় ও আশঙ্কার মধ্যে রয়েছেন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments