
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৯ মে ২০২৬
খাগড়াছড়ির দীঘিনালায় সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা(তরুণ)-কে হত্যার প্রতিবাদে আগামী ১১ মে ২০২৬, সোমবার সাজেক পর্যটনের প্রধান সড়কে আধাবেলা অবরোধের ডাক দেওয়া হয়েছে।
আজ শনিবার (৯ মে ২০২৬) সকাল ১০টায় দীঘিনালায ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে সাজেকের উজোবাজারে তাৎক্ষণিকভাবে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবশে থেকে এই সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়। ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই তাৎক্ষণিক বিক্ষোভের আয়োজন করে।
মিছিল পরবর্তী সমাবেশে ইউপিডিএফ সংগঠক কালো
বরণ চাকমার সভাপতিত্বে ও গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য বীর চাকমার
সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক সুজয় চাকমা
ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা।
সুজয় চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত
জাতির পক্ষে যারা রুখে দাঁড়িয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদেরকে দমিয়ে রাখতে শাসকগোষ্ঠি
সন্ত্রাসী লেলিয়ে দিয়ে হত্যা করছে। আজ (শনিবার) ভোর ৬টার দিকে সেনাবাহিনীর ইন্ধনে তাদের
মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য তরুণকে হত্যা করেছে। তিনি এই হত্যাকাণ্ডের
জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
বাবুধন চাকমা বলেন, সাধারণ জনগণ বার বার সংঘাত
বন্ধের দাবি জানালেও জাতীয় সুবিধাবাদী একটি মহল সংঘাত বন্ধ করতে চাচ্ছে না। তারা সেনাবাহিনীর
ছত্রছায়ায় থেকে রাষ্ট্রীয় জুম্ম ধ্বংসের কার্যক্রম বাস্তবায়ন করছে। আমরা অচিরে এ সংঘাত
বন্ধ করে জাতীয় অস্তিত্ব রক্ষার্থে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।
জাতীয় অস্তিত্ব রক্ষার্থে যারা প্রাণ দেয় তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে ইউপিডিএফের সংগঠক কালো বরণ চাকমা বলেন, হত্যা, গুম, অপহরণ করে পার্বত্য চট্টগ্রামে জনগণের ন্যায্য আন্দোলন দমন করা যাবে না। যারা সেনাবাহিনীর গোলামী করে স্বজাত ভাই হত্যা করছে তারা দালাল। এ দালালদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।
তিনি ইউপিডিএফ সদস্য তরুণ চাকমার হত্যাকারীদের
চিহ্নিত করে বিচারের গ্রেফতার ও বিচারের দাবি নিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল বাধা
বিপত্তি মোকাবেলা করে অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে ইউপিডিএফ লড়াই চালিয়ে যাবে। এ লড়াইয়ে
জনগণকে সামিল হওয়ার আহ্বান জানাই।
তিনি হেগেরা চাকমা তরুণ-এর হত্যার প্রতিবাদে
আগামী ১১ মে ২০২৬, সোমবার সাজেক পর্যটনের প্রধান সড়কে আধাবেলা অবরোধের ডাক দেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
