![]() |
| প্রতীকী ছবি |
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১১ মে ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনী ও জেএসএস(সন্তু) সশস্ত্র গ্রুপের মধ্যেকার বন্ধুত্বের দৃশ্য
দেখতে পেল সাজেকের মাচলং হরেন্দ্র পাড়া এলাকার বাসিন্দারা। গতকাল রবিবার (১০ মে ২০২৬) রাতে এ দৃশ্যের অবতারণা হয় বলে জানা গেছে।
সেখানকার স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত সাড়ে ৮টার সময়
তিনটি পিক-আপে করে সেনাবাহিনীর সদস্যরা সাজেক পর্যটনের দিকে যায়। ঠিক সে সময় মাচলং
হরেন্দ্র পাড়া এলাকায় পর্যটনের মূল সড়কে সন্তু গ্রুপের একটি সশস্ত্র দলও মার্চ করছিল।
এতে উভয়ে মুখোমুখি হয়। স্থানীয়দের আশঙ্কা ছিল বোধহয় এখনই তাদের মধ্যে যুদ্ধ বাঁধবে।
কিন্তু পরে তাদের ভুল ভাঙলো। যুদ্ধতো বাঁধেইনি, বরং তারা দেখতে পেল সন্তু
গ্রুপ ও সেনাবাহিনীর মধ্যেকার বন্ধুত্ব! সন্তু গ্রুপের সশস্ত্র দলটিকে দেখে সেনাবাহিনীর
সদস্যরা গাড়ি থামিয়ে তাদেরকে নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দেয়।
সন্তু গ্রপের সশস্ত্র সদস্যরা চলে যাওয়ার পরই সেনাবাহিনীর সদস্যরা সেখান
থেকে চলে যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান।
সেনা-সন্তু গ্রুপের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃশ্য দেখে স্থানীয়রা
মন্তব্য করেন, জেএসএস সন্তু গ্রুপ এতদিন ‘সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে, সরকারের সাথে
যুদ্ধ করবে’ বলে সাধারণ জনগণকে যা বলে আসছে আদতে তা যে প্র্রতারণা এটা বুঝার আর বাকী নেই।
তারা আসলে জাতিকে ধ্বংসের জন্য সেনাবাহিনীর বি-টিম হয়ে কাজ করছে। যার কারণে তারা ভ্রাতৃঘাতি
সংঘাত বন্ধ করছে না।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
