""

দীপায়ন চাকমার ফেসবুক পোস্ট ও আমাদের অবস্থান


সিএইচটি নিউজ ডেস্ক
রবিবার, ১০ মে ২০২৬

গত ৭ মে ২০২৬ সিএইচটি নিউজে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মিদিঙাছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপায়ন চাকমাকে (৪০) অপহরণের সংবাদ প্রচার করা হয়।

উক্ত খবর প্রচারের পর, গত ৮ মে তিনি নিজের ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে বলেন যে, তিনি অপহরণের শিকার হননি।

দীপায়ন চাকমা কী কারণে উক্ত স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন তা সিএইচটি নিউজের অজানা। তবে আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে, তিনি যে জেএসএস সন্তু গ্রুপের সদস্যদের কর্তৃক অপহরণ ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানির শিকার হয়েছেন সে বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত।

তাই দীপায়ন চাকমাকে অপহরণ বিষয়ে আমাদের প্রকাশিত রিপোর্ট আমরা প্রত্যাহার করছি না এবং দুঃখ প্রকাশও করছি না।

সিএইচটি নিউজ সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল রয়েছে। মিথ্যা তথ্য প্রচার আমাদের নীতি ও রীতি বিরুদ্ধ।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments