""

কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর: আগামীকাল (১২ জুন) চট্টগ্রামে মিছিল ও সমাবেশ করবে হিল উইমেন্স ফেডারেশন


চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর উপলক্ষে আগামীকাল ১২ জুন ২০২৬, শুক্রবার, বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।

চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সংগঠনটির ফেসবুক পেইজে দেওয়া পোস্টে জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে নারী-পুরুষসহ সকল শ্রেণি-পেশার মানুষদের উক্ত মিছিল ও সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন তৎকালীন কজইছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার লে. ফেরদৌসের নেতৃত্বে বাঘাইছড়ির নিউ লাল্যাঘানা গ্রামের নিজ বাড়ি থেকে তিনি অপহরণ ও গুমের শিকার হয়েছিলেন, যার খোঁজ আজও মিলেনি।

সরকার অপহৃত কল্পনা চাকমার সন্ধানের পরিবর্তে মামলার শুনানীর নামে প্রহসন ও কালক্ষেপণ শেষে গত ২০২৪ সালের ২৩ এপ্রিল রাঙামাটি জেলা আদালতের মাধ্যমে কল্পনা চাকমা অপহরণ ঘটনায় দায়েরকৃত মামলাটিও খারিজ করে দিয়েছে। এই বিচারহীনতার কারণে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার সহযোগীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। 



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments