রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১০ জুন ২০২৬
আগামী ১২ জুন কল্পনা চাকমা অপহরণের ৩০তম বার্ষিকীকে সামনে রেখে রাঙামাটি
সদর উপজেলার সাপছড়ি, কুদুকছড়ি ইউনিয়ন এলাকায় এবং নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন এলাকায় ব্যাপক পোস্টারিং
করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর নেতা-কর্মীরা।
আজ বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১০টা থেকে সাপছড়ি ইউনিয়ন এলাকায় কৃষি প্রশিক্ষণ
ইনস্টিটিউট, খামার পাড়া এলাকায়; কুদুকছড়ি ইউনিয়নের মৌনতলা, আবাসিক, ধর্মঘর, মাউরুম
কলেজ, হাফবাজার, কুদুকছড়ি বাজার এবং ঘিলাছড়ি ইউনিয়নের ঘিলাছড়ি বাজার, ভুইয়োআদাম, জুরাছড়ি,
কলকপাড়া, নাঙ্গেল পাড়া, রামহরি পাড়া এলাকায় এক যোগে এই পোস্টারিং করা হয়।
হিল উইমেন্স ফেডারেশনের প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত পোস্টারে
বিএনপি সরকারের উদ্দেশ্যে লেখা হয়েছে, তারেক-হেলাল তথা বিএনপি সরকারের প্রতি আহ্বান-
কুলুপ এঁটে থেকো না, মুখ খোল!
- শুনানীর নামে আর তামাশা বরদাস্ত করব না;
- আইনের শাসন নিশ্চিত করতে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের সাজা দাও,
নয়তো গণ আদালতে সোপর্দ কর!
উল্লেখ্য, আগামী ১২ জুন ২০২৬ পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী কল্পনা চাকমা
অপহরণের ৩০ বছর পূর্ণ হবে। ১৯৯৬ সালের ১২ জুন তৎকালীন কজইছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার
লে. ফেরদৌসের নেতৃত্বে বাঘাইছড়ির নিউ লাল্যাঘানা গ্রামের নিজ বাড়ি থেকে তিনি অপহরণ
ও গুমের শিকার হয়েছিলেন, যার খোঁজ আজও মিলেনি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।





.jpeg)
.jpeg)
.jpeg)
