""

রুমায় হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭ খুমী শিশুর মৃত্যু

সংগৃহিত ছবি

রুমা (বান্দরবান), সিএইচটি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম লেতং খুমী পাড়ায় হাম রোগের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ওই পাড়ায় ৭ জন খুমী শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় ও গণমাধ্যম সূত্রে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত তথ্য অনুযায়ী, হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুরা হলেন- ফ্রেলেং খুমী (৯), শৈলুং খুমীর মেজো মেয়ে নাংক্যা খুমির ছেলে খ্রেটেম এং খুমী (১৩), শৈলুং খুমীর বড় ভাই আলম খুমীর ছেলে ফ্রেলে এং খুমী (৯), শৈলুং খুমীর ছোট ভাই আম্যাক খুমীর মেয়ে খ্রেপা খুমী (১৩) ও একই পাড়ার সাংনে খুমির ছেলে শইফ্রা খুমী (১৩)

বাংলাদেশ খুমী স্টুডেন্টস কাউন্সিলের তথ্যমতে, রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বান্দরবান সদর হাসপাতালে ৭ থেকে ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া পাড়াটিতে এখনও আরও অনেক শিশু ও ব্যক্তি হাম রোগে আক্রান্ত রয়েছেন।

অর্থের অভাবে আক্রান্ত অনেক রোগীকে সময়মতো হাসপাতালে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ খুমী স্টুডেন্টস কাউন্সিলের (বিকেএসসি) উদ্যোগে আক্রান্ত রোগীদের বান্দরবান সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করার কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংগঠনটি।

আর্থিক অবস্থা সংকটের কারণে আক্রান্ত শিশুদের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন পরিবার ও স্বজনরা। এ অবস্থায় অসুস্থ শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর প্রতি আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে। সকলের সম্মিলিত সহায়তার মাধ্যমে দুর্গম এলাকার আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় এনে তাদের জীবন রক্ষা করা সম্ভব বলে বিকেএসসি ও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।







0/Post a Comment/Comments